বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের ৪ শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জাতীয় অবকাঠামো উন্নয়ন ও উৎপাদনশীলতার ৮৫ ভাগ কাজে নিয়োজিত থাকলেও দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন। রাষ্ট্রীয় স্বীকৃতির ভিত্তিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত “উপ-সহকারী প্রকৌশলী/সমমান” পদ এবং পদোন্নতি ব্যবস্থা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সংগ্রাম পরিষদের অভিযোগ, প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএসসি ইঞ্জিনিয়াররা ষড়যন্ত্রমূলকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত পদ উন্মুক্তকরণ, পদোন্নতি কোটা বাতিল এবং “প্রকৌশলী” পদবী ব্যবহারে বাধা দিচ্ছে। এতে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমাজ ক্ষুব্ধ।

সংগ্রাম পরিষদের দাবি, প্রকৌশল কর্মক্ষেত্রকে ডেস্ক ও ফিল্ডভিত্তিক ভাগ করে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব আলাদা করা, উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০ শতাংশে উন্নীত করা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন, শিক্ষক সংকট নিরসন, ডিপ্লোমা শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ নিশ্চিত করা।

বক্তারা বলেন, মেগাপ্রকল্পে পরিকল্পনা ও গবেষণায় দেশের বিএসসি ইঞ্জিনিয়ারদের কার্যকর অবদান না থাকায় বিদেশি কনসালট্যান্সির উপর নির্ভর করতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য অপচয়। তাই রাষ্ট্রের উন্নয়ন টিকিয়ে রাখতে অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথাযথ মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা জরুরি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. রুকুনুজ্জামান, সদস্য সচিব রেজাউল ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল, কুড়িগ্রাম), সদস্য জাহাঙ্গীর ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল, কুড়িগ্রাম), নিয়াজ মোর্শেদ (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুড়িগ্রাম) এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]