জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন /
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার উদ্যোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ

ম্যাচে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সদস্যরা ‘জুলাই ৩৬ লাল দল’‘জুলাই ৩৬ সবুজ দল’ নামে দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুলাই ৩৬ লাল দল ৩-০ গোলের ব্যবধানে জুলাই ৩৬ সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শুরুর পর থেকেই কুড়িগ্রামের জেলা প্রশাসক মিস্ অন্নপূর্ণা দেবনাথ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস্ অন্নপূর্ণা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বেবু, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি

এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মরণ এবং তাদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।