বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জুয়ার আসর থেকে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১৪

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

চিলমারী প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।

পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে।

ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, কেউ খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]