বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জাতীয় কুইজে তৃতীয় হওয়া তাহসিনকে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সংবর্ধনা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

‎জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (সাধারণ জ্ঞান) বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফকে শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। ‎ ‎

শনিবার ২০ জুন রাতে তাহসিনের হাতে এ শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরন সামগ্রী তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ নেতৃবৃন্দ। ‎ ‎

বিজ্ঞাপন

এ সময় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎

সর্বশেষে শিক্ষার্থী তাহসিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষা ও মেধাভিত্তিক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বলেন,তাহসিন আবরার জারিফের এই অর্জন শুধু তার পরিবারের নয়, সমগ্র কুড়িগ্রামবাসীর জন্য গর্বের। তার এ সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]