বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চিলমারীতে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

চিলমারী প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফকরুদ্দীনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। নিয়ম মেনে অর্থ জমা দেওয়ার পরও প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার অভিযোগ করেছেন চর হরিপুর এলাকার ১৪টি পরিবার।

সোমবার চিলমারী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। লিখিত বক্তব্যে স্থানীয় বাসিন্দা মো. ইউনুছ আলী জানান, ডিপোজিট লাইনের মাধ্যমে সংযোগ নিতে ১৪টি পরিবার লাইন নির্মাণ ও মিটার জামানত বাবদ মোট ৬৬ হাজার ৭০০ টাকা জমা দেয়। প্রায় তিন মাস আগে মিটার এলেও এখনো সংযোগ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে চিলমারী জোনাল অফিসসহ পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেও সমাধান মেলেনি। তাদের আরও অভিযোগ, সংযোগের বিষয়ে জানতে গেলে ডিজিএম ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলেন। তবে এ অভিযোগের বিষয়ে ডিজিএমের বক্তব্যে বিষয়টি উল্লেখ নেই।

সংবাদ সম্মেলনে ইউনুছ আলী আরও অভিযোগ করেন, তাঁর রাইস মিলের মিটার নষ্ট হওয়ার পর নতুন সংযোগের জন্য আবেদন করলেও প্রায় দেড় মাসেও সংযোগ দেওয়া হয়নি। এতে মিলের কার্যক্রম বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে ডিজিএম মো. ফকরুদ্দীন বলেন, ওই এলাকায় সংযোগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ কারণে সংযোগ দিতে বিলম্ব হচ্ছে।

রাইস মিলের সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত লোডের কারণে মিটার ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিককে থ্রি-ফেজ সংযোগের জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, কেন সংযোগ দেওয়া হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মো. কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. ইদ্রিস আলীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]