
চিলমারীতে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফকরুদ্দীনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। নিয়ম মেনে অর্থ জমা দেওয়ার পরও প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার অভিযোগ করেছেন চর হরিপুর এলাকার ১৪টি পরিবার। সোমবার চিলমারী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। […]



