গাঁজা ফে‌লে পা‌লি‌য়েও শেষ রক্ষা হ‌লো না, অ‌ভিযু‌ক্তের ৭ বছর সশ্রম কারাদন্ড


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন /
গাঁজা ফে‌লে পা‌লি‌য়েও শেষ রক্ষা হ‌লো না, অ‌ভিযু‌ক্তের ৭ বছর সশ্রম কারাদন্ড

ডেস্ক নিউজ

গাঁজা ফে‌লে পা‌লি‌য়ে গে‌লেও শেষ রক্ষা হয়‌নি অ‌ভিযুক্ত মাদক ব‌্যবসায়ীর। ১০ বছর পর অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় অ‌ভিযুক্ত‌কে ৭ বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। বুধবার (২৯) এ‌প্রিল কু‌ড়িগ্রাম জেলা অ‌তি‌রিক্ত দায়রা জজ জয়নাল আ‌বেদীন এই রায় দেন।

আদালতের অ‌তি‌রিক্ত পাব‌লিক প্রসি‌কিউটর তা‌রিকুর রহমান তা‌রিক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন।

সাজাপ্রাপ্ত মাদক ব‌্যবসায়ীর নাম নুর ইসলাম (৫৫) । তি‌নি জেলার ফুলবাড়ী উপ‌জেলার গোরকমন্ডল এলাকার মৃত উমর আলীর ছে‌লে। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। প‌রে তা‌কে কারাগা‌রে পাঠা‌নো হয়।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৬ সা‌লের ২৩ মে আসা‌মি নুর ইসলাম অজ্ঞাত আ‌রেক ব‌্যক্তিসহ ভারতীয় সীমান্ত প‌থে গাঁজা প‌াচার ক‌রে আ‌নেন। খবর পে‌য়ে পু‌লিশ ফুলবাড়ীর ‌চর গোরকমন্ড‌ল এলাকায় অবস্থান নেয়। আসা‌মিরা ওই স্থা‌নে পৌঁছা‌লে পু‌লিশ‌কে দে‌খে গাঁজার পোটলা ফে‌লে পা‌লি‌য়ে যায়। এসময় পু‌লিশ ও স্থানীয় ক‌য়েকজন ব‌্যক্তি আসা‌মি নুর ইসলাম‌কে চি‌নে ফে‌লেন। 

অজ্ঞাত ব‌্যক্তির প‌রিচয় উদঘাটন কর‌তে না পার‌লেও পু‌লিশ নুর ইসলাম‌কে অ‌ভিযুক্ত ক‌রে চার্জশিট দা‌খিল ক‌রে। 

দীর্ঘ ১০ বছর মামলা প‌রিচালনা শে‌ষে বুধবার আদালত আসা‌মি নুর ইসলাম‌কে অ‌ভিযুক্ত ক‌রে ১৯৯০ সা‌লের মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নের ১৯ (১) টে‌বি‌লের ৭ (খ) ধারা অনুযায়ী ৭ বছ‌রের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ক‌রেন। জরিমানা দি‌তে ব‌্যর্থ হ‌লে আসা‌মি‌কে আরও এক মা‌সের বিনাশ্রম কারাদ‌ন্ড ‌ভোগ কর‌তে হ‌বে ব‌লে আদে‌শে উ‌ল্লেখ করা হয়।

রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী তা‌রিকুর রহমান তা‌রিক ব‌লেন, ‘এই রায় মাদ‌ক ব‌্যবসায়ী‌দের জন‌্য সতর্ক বার্তা। সাজাপ্রাপ্ত আসা‌মি‌কে কারাগা‌রে পাঠা‌নো হয়ে‌ছে।’