বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ধানের শীষ প্রার্থীর মতবিনিময়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আশির্বাদ রহমান ।। কুড়িগ্রাম সদর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিএনপি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে কুড়িগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম শহরে আয়োজিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি, নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, কুড়িগ্রাম জেলার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মাধ্যমে জেলার বাস্তব চিত্র দেশ-বিদেশে তুলে ধরা সম্ভব। তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার বিষয়ে জেলা বিএনপি সর্বদা সচেষ্ট থাকবে।

তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কুড়িগ্রামকে একটি উন্নয়নবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে তিনি আগ্রহী। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটর, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুস আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের মিডিয়া উইংস বিষয়ক সম্পাদক সাংবাদিক আশির্বাদ রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]