বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আশির্বাদ রহমান ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুল-এর উদ্যোগে ৪৩ জন ক্ষুদে শিক্ষার্থীর আল-কুরআন শিক্ষার পথে একধাপ এগিয়ে যাওয়ার উপলক্ষে সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় কলেজ মোড়স্থ গ্র্যান্ড এসেম্বলি হলে (আকবরিয়া সুইটসের উপর তলায়) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো হলরুম মুখরিত হয়ে ওঠে।


“একটি শিশু শিখবে, তার হাত ধরেই গড়ে উঠবে আগামীর ভবিষ্যৎ”—এই দর্শনকে সামনে রেখে কুড়িগ্রামের প্রাণকেন্দ্র বাবর টাওয়ার সংলগ্ন শাপলা চত্বরে প্রতিষ্ঠিত হয় ওহী ইন্টারন্যাশনাল স্কুল। এটি একটি আন্তর্জাতিক মানের ইংলিশ ভার্সন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জাতীয় শিক্ষাক্রমের শ্রেণিভিত্তিক পাঠ্যসূচির পাশাপাশি সংযুক্ত করা হয়েছে কুরআনের বিশুদ্ধ জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ।

বিজ্ঞাপন


জানা যায়, ২০১৭ সাল থেকেই তরুণ প্রজন্মের শিক্ষা সেবী সংগঠন (ESDF)-এর শিক্ষানুরাগী ব্যক্তিরা কুড়িগ্রামে একটি মানসম্মত, সময়োপযোগী ও ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন লালন করে আসছিলেন। দীর্ঘ পরিকল্পনা, চিন্তাভাবনা ও প্রস্তুতির পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০২৫ সালের জানুয়ারিতে, যখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওহী ইন্টারন্যাশনাল স্কুল।


অনুষ্ঠানে মো. রায়হানুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা মাসউদুর রহমান, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি ওসমানগণী কাসেমীসহ অন্যান্য অতিথিবৃন্দ।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি মোঃ বজলুর রশিদ, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, কারমাইকেল কলেজ রংপুরের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফজলুল হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মোহাম্মদ শফিকুর রহমান শফিক এবং ডিএসবি কুড়িগ্রামের মোঃ মামুনুর রশিদ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওহী ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার বৃন্দ, শিক্ষক ও স্টাফ বৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমানভাবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং কুরআনের আলোয় আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গঠনের আহ্বান জানান।

পরে সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]