বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ রফিকুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই ¯ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কুড়িগ্রামের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কুড়িগ্রামের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ৮ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এর সভাপতিত্বে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা। জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের আমন্ত্রণে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা বিএনপির আহŸায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহŸায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের নেতা নিজাম উদ্দিন খান, শাহ জালাল সবুজ, জুলাই শহীদ পরিবারের সদস্য আব্দুল আজিজ নাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য আজিজুল ইসলাম, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির সদস্য গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু। উদ্বোধনী খেলায় চিলমারী সরকারি কলেজ বনাম কুড়িগ্রাম সরকারি কলেজ অংশগ্রহন করেন। ফুটবল খেলায় প্রধান রেফারী হিসেবে মমিনুল ইসলাম মাইকেল, সহকারী রেফারী হিসেবে রাকিবুল ইসলাম মুন, শহিদুল ইসলাম এবং চতুর্থ রেফারী হিসেবে উৎপল কান্তি দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]