কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আজিজার গ্রেপ্তার


hamarkur6 প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন /
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আজিজার গ্রেপ্তার

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার নাওডাঙ্গা বাড়াইতারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ আজিজার রহমান (৪২)। তিনি ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকার বাসিন্দা।

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে আজিজার রহমানের নিজ বসতবাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান বলেন, ফুলবাড়ী এলাকায় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।