বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-৩ আসনে এনসিপি’র মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন মাহমুদুল হাসান জুয়েল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল। বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।


এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ।

বিজ্ঞাপন


মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদুল হাসান জুয়েল বলেন,
“উলিপুরের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের বঞ্চনা ও অনুন্নয়ন কাটিয়ে একটি আধুনিক, উন্নত ও পরিবর্তনশীল উলিপুর গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টির হয়ে কাজ করতে চাই।”


তিনি আরও জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, শিক্ষা–স্বাস্থ্য–কৃষি খাতের উন্নয়ন এবং নদীভাঙন মোকাবিলাকে তিনি অগ্রাধিকার দেবেন।


তার মনোনয়ন ফর্ম সংগ্রহকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব হিসেবে জুয়েলের উত্থানকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
দলীয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]