বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম কারাগারে মায়ের সঙ্গে বন্দী দুই বছরের শিশু, আলোচনায় শিশুর অধিকার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার আলোচিত শিশু আয়শা হত্যা মামলার প্রধান আসামি মায়ের সঙ্গে দেড় মাস ধরে জেলা কারাগারে অবস্থান করছে দুই বছর বয়সী এক শিশু। গত ১ মে থেকে শিশুটি তার মায়ের সঙ্গে কুড়িগ্রাম জেলা কারাগারের নারী ওয়ার্ডে রয়েছে।

কারা সূত্র জানায়, শিশু আয়শা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এক নারী ও তার স্বামীকে গত ১ মে আটক করে পুলিশ। পরে ওই নারী আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত ১৭ এপ্রিল নিজ বাড়ির পাশ থেকে শিশু আয়শার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, কারাবিধি অনুযায়ী শিশুটির জন্য প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। মায়ের দুধের পাশাপাশি শিশুটিকে দুধ, ডিম ও অন্যান্য শিশুখাদ্য সরবরাহ করা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা কারাগারের দুটি নারী ওয়ার্ডের ধারণক্ষমতা ১৮ জন হলেও বর্তমানে সেখানে ২১ জন নারী বন্দী রয়েছেন। তাদের মধ্যে মাদক মামলার ৯ জন, হত্যা মামলার ৮ জন এবং অন্যান্য মামলার আরও কয়েকজন আসামি রয়েছেন।

এদিকে কারাগারে মায়েদের সঙ্গে অবস্থানরত শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও মানসিক বিকাশের বিষয়টি নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং মো. জিয়াউল হক-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ দেশের সব কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও অবস্থার বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ (দীপা) বলেন, কারাবন্দী মায়ের অপরাধের কারণে কোনো শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়া উচিত নয়। কারাগারে অবস্থান করলেও শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বর্তমান ঘটনায় দুই বছর বয়সী শিশুটির কারাগারে অবস্থান নিয়ে মানবাধিকার ও শিশুকল্যাণ সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আইনের সুযোগে শিশু মায়ের সঙ্গে থাকলেও তার সার্বিক বিকাশ ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও সহায়ক পরিবেশ প্রয়োজন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]