বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইনুল ইসলাম

কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ বাদল মিয়া (২৯)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদর থানার এএসআই শওকত আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এনালগ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে সোমবার (৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত বাদল মিয়া ঠাকুরগাঁও জেলার একটি মামলায় (জি আর ৯৭/১৯, রানি সংকল) ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]