বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে চলছে আলোচনার ঝড়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

বিএনপির ৩৫ নারী এমপি মনোনয়ন ঘিরে জেলাজুড়ে প্রত্যাশা, উন্নয়ন-রাজনীতিতে নতুন সমীকরণ

ডেস্ক নিউজ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৫ জন নারী সংসদ সদস্য মনোনয়নের প্রক্রিয়া শুরু হওয়ার খবরে কুড়িগ্রামের রাজনীতিতে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই চলছে। এদিকে জেলাতেও সম্ভাব্য নারী নেত্রীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে।

সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের একটিতেও বিএনপি জয় পায়নি। স্থানীয় নেতাকর্মীদের দাবি—ভোটারের সাড়া কম ছিল না; বরং ১১ দলীয় জোটের কৌশলগত সমন্বয়ের কারণেই পরাজয় এসেছে।

বিজ্ঞাপন

উন্নয়নের প্রশ্নে নারী প্রতিনিধিত্বের দাবি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রাম থেকে বিএনপির একজন নারী সংসদ সদস্য মনোনীত হলে জেলার দীর্ঘদিনের উন্নয়ন-সংকট জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও তৃণমূলকে সক্রিয় করাও সহজ হবে।

কুড়িগ্রাম দীর্ঘদিন ধরেই দারিদ্র্য, নদীভাঙন ও চরাঞ্চলের পশ্চাৎপদতার শিকার। ব্রহ্মপুত্র নদ ও ধরলা নদ অববাহিকার ভাঙনে প্রতিবছর বহু পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা এখনও নাজুক। কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে বেকারত্বও বাড়ছে। উন্নয়ন সূচকে জেলা এখনো দেশের নিম্নসারিতে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সামাজিক সংগঠনগুলোর মতে, দারিদ্র্য বিমোচন, নারী শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নিতে সংসদে একটি শক্তিশালী ও কার্যকর কণ্ঠ প্রয়োজন। সে প্রেক্ষাপটে সংরক্ষিত নারী আসনে কুড়িগ্রামকে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে।

যাদের নাম আলোচনায়

দলীয় ও রাজনৈতিক মহলে যেসব নারী নেত্রীর নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন—

  • কেন্দ্রীয় মহিলা দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি
  • কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ
  • জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. নাজমুন নাহার বিউটি
  • বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ রেয়ান আনিস
  • জেলা মহিলা দলের আহ্বায়ক রেশমা সুলতানা
  • জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শামীমা রহমান আপন

তাদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও নারী সংগঠনে সক্রিয়। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা বিবেচনায় কার ঝুলিতে মনোনয়ন যাবে—তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

কেন্দ্রের সিদ্ধান্তেই চূড়ান্ত বার্তা

দলীয় সূত্র বলছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নে সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, গ্রহণযোগ্যতা ও এলাকার উন্নয়নে কাজের সম্ভাবনা—এসব বিষয় গুরুত্ব পাবে। কুড়িগ্রামবাসীর প্রত্যাশা, এবার অন্তত সংরক্ষিত নারী আসনের মাধ্যমে জেলার জন্য একটি কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, “সংসদে কুড়িগ্রামের একজন নারী প্রতিনিধি মানে শুধু প্রতীকী পদ নয়—বরং নদীভাঙন, দারিদ্র্য ও বেকারত্বের মতো দীর্ঘদিনের সংকট জাতীয় অগ্রাধিকারে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”

এখন সবার চোখ কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে। কুড়িগ্রাম কি পাবে সেই কাঙ্ক্ষিত নারী সংসদ সদস্য—সেটিই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]