বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

সাইফুর রহমান শামীম ।। বিশেষ প্রতিনিধি


কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ)।
এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের ৫০শতাংশ বাড়ি ভাড়া, ১০০শতাংশ বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


শনিবার (১১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের বিজয় স্তম্ভের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি শহরের শাপলা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত করে।

বিজ্ঞাপন


সমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।


এসময় শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন ফারাজী, আব্দুল হাই প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি অনতিবিলম্বে পূরণ করতে হবে। তা না হলে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, অন্যান্য কমিশনের মতো শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি। এজন্য সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]