বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‎কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করীম ফরাজি, কুড়িগ্রাম সদর

‎
‎
‎কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দারিদ্র পিরিত ও নদী ভাঙন কবলিত মানুষের জীবন মান উন্নয়নে জেলার উন্নয়নে অভুতপূর্ব সাফল্য কামনা করে শুভেচ্ছা প্রদান করেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলা’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু।

শুভেচ্ছা গ্রহণ করে নব-নিজুক্ত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দারিদ্রপিরিত ও নদী ভাঙন কবলিত এ জেলার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ্। জেলার অসহায় মানুষের জীবন-মান উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করছি।মাননীয় প্রধামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নত দেশগঠনের প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করে যাব।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহাবুবার রহমানসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]