ফজলুল করীম ফরাজি, কুড়িগ্রাম সদর
কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দারিদ্র পিরিত ও নদী ভাঙন কবলিত মানুষের জীবন মান উন্নয়নে জেলার উন্নয়নে অভুতপূর্ব সাফল্য কামনা করে শুভেচ্ছা প্রদান করেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলা’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু।
শুভেচ্ছা গ্রহণ করে নব-নিজুক্ত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দারিদ্রপিরিত ও নদী ভাঙন কবলিত এ জেলার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ্। জেলার অসহায় মানুষের জীবন-মান উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করছি।মাননীয় প্রধামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নত দেশগঠনের প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহাবুবার রহমানসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

