বাংলাদেশ দলিল লেখক সমিতির কুড়িগ্রাম সদর শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সদর সাব-রেজিস্ট্রার অফিসের হল রুমে এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা কমিটির আহবায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ সবুজ মিয়া। নব-নির্বাচিত ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ৩ বছর দায়িত্ব পালন করবেন।
গত ১ আগস্ট সকলের সম্মতি ক্রমে কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুস বলেন“দলিল লেখক সমিতির স্বার্থে নতুন নেতৃত্বকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]