বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারনা ও কুইজ প্রতিযোগিতা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রাম সরকারি কলেজের শতাধিক তরুণ শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ধারণা প্রদান করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ সকালে কলেজের দর্শন বিভাগের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের আইনটির গুরুত্ব, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া ও অভিযোগ দায়েরের নিয়মাবলি হাতে-কলমে জানানো হয়। এর পর শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কার্যক্রমে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

দুই ঘন্টা ব্যাপি চলমান ওরিয়েন্টেশন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আতাউল হক খান চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সহ:সভাপতি ফজলে-এলাহী স্বপন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. অনিসুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধানসহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন , দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনেক এবং এ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা জরুরী। শিক্ষার্থীদের আইনটি জানানোর জন্য তিনি টিআইবিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কলেজে এধরনের আরো অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করেন, পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আইনটি বিভিন্ন অফিসে প্রয়োগ করে এর চর্চা করার অনুরোধ করেন এবং একদিন না একদিন এটি সকলেরই কাজে লাগবে বলে জানান । অনুষ্ঠানের মাঝামাঝি অংশগ্রহণকারি ছাত্র-ছাত্রীদের মাঝে তথ্যঅধিকার আইন বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে প্রথম স্থান অধিকার করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জোবায়ের জিম। পরে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্ক জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি চালু করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]