বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণভাবে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাসুদ রানা ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (২০২০ইং-২০২৫ সাল পর্যন্ত) ২২ জন প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে বিদায়ী সংবর্ধনা দিলেন বর্তমান শিক্ষকবৃন্দ।

এ উপলক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মোটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে অবসর প্রাপ্ত ২২ জন শিক্ষককে জেলা শহরের খলিলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নিয়ে আসা হয়। সেখানে ফুলেল শুভেচছা জানিয়ে তাঁদের গ্রহন করেন বর্তমান শিক্ষকরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পরে সেখানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম মন্ডল, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, পিটিআই সুপারিনটেডেন্ট মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম শরীফুল ইসলাম খন্দকার। সঞ্চালনা করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ আখতার।

এতে অবসর প্রাপ্ত ২২ জন শিক্ষককে একটি করে জায়নামাজ, একটি করে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]