
রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশন আরা বেগম, এপি ম্যানেজার জনাব নীতা ফ্লোরা দাশ, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন ও মারিও মার্ডি, স্পনসরশিপ চাইল্ড প্রটেকশন অফিসার মনি দিও, দূর্বার যুব ফোরামের সভাপতি চাঁদ মিয়া, দিশারী শিশু ফোরামের সভাপতি মুগ্ধসহ ফ্যাসিলিটেটরবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিবন্ধিত শিশুরা।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে শুদ্ধ ভাষায় কথা বলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থী ও নিবন্ধিত শিশুদের অংশগ্রহণে অঙ্ক দৌড়, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সঞ্চয় উৎসাহিত করতে ১০০টি মাটির ব্যাংক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :