বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ শুক্রবার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) কুড়িগ্রামের পাঁচ উপজেলার সাতটি গ্রামে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এসব গ্রামের মানুষ আগাম ঈদ উদযাপনের প্রস্তুতি শেষ করে ঈদের জামাতের অপেক্ষায় রয়েছেন।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) জানিয়েছে, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার মোট সাতটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে একটি বড় জামাত, যেখানে কয়েকশ মুসল্লি অংশ নেবেন।

বিজ্ঞাপন

এছাড়াও চর রাজিবপুরের করাতিপাড়া, ভূরুঙ্গামারীর পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, রৌমারীর গয়টাপাড়া, ফুলবাড়ীর মাঝিটারী এবং বড়ভিটার হাজিরবাজার এলাকার আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয়ভাবে জানা গেছে, এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই তথ্য নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “জেলার সাতটি গ্রামে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]