নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানার একটি অভিযানিক দল উপজেলার দুর্গম চর নারায়ণপুর ইউনিয়নের বালাহাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, অভিযানের সময় সুমন মিয়ার কাছ থেকে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। কচাকাটা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।






