বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটায় নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ ইং) বিকেলে কচাকাটা থানাধীন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ২০০ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভি’র কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, দৈনিক দিনকাল পত্রিকার কচাকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম মিলন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর নাগেশ্বরী প্রতিনিধি মোঃ আবু সাঈদ ইসলাম, বন্ধন-পুব দুধকুমর পাড় স্বেচ্ছায় রক্তদান গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফখরুল ইসলাম, চর উন্নয়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল সাঈফ, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ অন্তর মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান— “মানব জাতির কল্যাণে”—কে ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম হুজুর। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]