ভুরুঙ্গামারীতে নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ১২:১৪ অপরাহ্ন /
ভুরুঙ্গামারীতে নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডেস্ক ‍নিউজ

আজ বুধবার (০৪ মার্চ ২০২৬) সকালে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধাড়িঝাড় ইউনিয়নের চর ধাউরার কুটি ৮ নং ওয়ার্ডের হাজীপাড়ার শেষ প্রান্তে নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে গেলে এলাকাবাসী প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।