ডেস্ক নিউজ
ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC)-এর অধীনে পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন কোর্স’ সফলভাবে সম্পন্ন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। কোর্স শেষে আজ তিনি আনুষ্ঠানিকভাবে সনদপত্র গ্রহণ করেন।
জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব, সুশাসন এবং আধুনিক রাষ্ট্র পরিচালনা বিষয়ে নীতি-নির্ধারণী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চপর্যায়ের কোর্সটি পরিচালিত হয়।
দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত কোর্সটি সফলভাবে সম্পন্ন করায় ড. আতিক মুজাহিদকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, ক্যাপস্টোন কোর্স থেকে অর্জিত কৌশলগত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড. আতিক মুজাহিদ রাষ্ট্র পরিচালনা ও জাতীয় নিরাপত্তার পাশাপাশি কুড়িগ্রামের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে আরও কার্যকর ও দূরদর্শী ভূমিকা রাখবেন।






