বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাবা-মেয়ে

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহ্জাহান খন্দকার || উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক বাবা ও তার মেয়ে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকার সাদুল্লা সরকারপাড়ার বাসিন্দা আইরিন বেগম নামে এক রোগীকে দেখতে তার স্বামী রওশন মিয়া ও মেয়ে হাসপাতালে আসেন। তারা দ্বিতীয় তলায় ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়।

দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া রওশন মিয়া বলেন, “অসুস্থ স্ত্রীকে দেখতে আমরা দ্বিতীয় তলায় উঠি। কিছুক্ষণ পরই আমাদের সামনে ছাদের পলেস্তারা খসে পড়ে। আর একটু সামনে এগোলেই বড় দুর্ঘটনার শিকার হতাম।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের অধিকাংশ কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পুরো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম বলেন, “দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ বলেন, “ভবনটি অনেক পুরোনো হওয়ায় কক্ষগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে চিকিৎসক ও রোগী—উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছেন।” তিনি দ্রুত নতুন ভবন নির্মাণ বা পুনর্বাসনের জোর দাবি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]