বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম


‎কুড়িগ্রামের উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
‎
‎রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উলিপুরের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎তিনি আরও বলেন, একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
‎
‎এ সময় বক্তব্য রাখেন- উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী, সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, আসলাম উদ্দিন আহমেদ, সাংবাদিক জাহিদ হাসান, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, আতাউর রহমান সবুজ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]