বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় সিএনজিতে থাকা তিন ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি পালন করছিলেন।

বিজ্ঞাপন

এসময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোস্টের নিকটবর্তী হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুতগতিতে সিএনজি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে সিএনজিতে থাকা চালকসহ তিন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করে চারটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রাখা প্লাস্টিক টেপ ও রশি দিয়ে মোড়ানো সাতটি পোটলায় মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া একটি পুরাতন সবুজ রঙের সিএনজি (রেজি. নং: বগুড়া-থ-১১-৪৫৭০) জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্যও ৫ লাখ ৫০ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]