বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার, বিশেষ প্রতিনিধি, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যেটেব-এর সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তারা যেন মাদক, সন্ত্রাস ও অনৈতিকতার পথ থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসে—এটাই আমাদের প্রত্যাশা। তাদের উৎসাহ দিতে পরিবার, শিক্ষক ও সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ এবং তরুণ স্বেচ্ছাসেবক এম. আলমগীর কবির।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধরনীবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তাহের, বালার চর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল (বিএনপি) উলিপুরের সদস্য সচিব মো. রাজ্জাকুল হোসেন রিপন, জামায়াতে ইসলাম উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার নেতা নেছার উদ্দিন এবং উপজেলা নাগরিক পার্টির সমন্বয়কারী মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা শিক্ষার্থীদের প্রতি উৎসাহ ও ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]