বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‎উলিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙার পাঁয়তারা, প্রশাসনের নীরব ভূমিকা

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে আশ্রয়ণ প্রকল্পের দশটি ঘর ভেঙে পুনরায় দখলের পাঁয়তারা করছে একটি প্রভাবশালী পরিবার। তবে অজ্ঞাত কারণে উপজেলা প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন।

প্রায় ২৯ শতক জমির উপর নির্মিত ঘরগুলোর ভিতরের জানালা, দরজা, দেয়াল ও বাথরুমের প্যানসহ সবকিছু ভেঙে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী আনসার আলীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘরগুলোর চারপাশের উঠানে ধান চাষ করেছেন তিনি। সম্প্রতি একটি ঘরের বারান্দার তিনটি পিলার ভেঙে ফেলা হয়, যা স্থানীয়দের তোপের মুখে পুনরায় দাঁড় করানো হয়। তবে বারান্দাটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং বাতাসে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন


অনুসন্ধানে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইচগেট বাজার এলাকার গণকপাড়ায় খাস জমির উপর দশটি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়। উপজেলা প্রশাসন ঘরগুলো নির্মাণ করে নির্ধারিত পরিবারগুলোর হাতে হস্তান্তর করে। তবে ঘরগুলোর যাতায়াতের জন্য কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। চারপাশে ফসলি জমি ও কয়েকটি বাড়ি থাকলেও জনসাধারণের চলাচলের জন্য পথ নেই। চাঁদ মিয়া নামে এক ব্যক্তি ৫ শতক জমি দান করলেও উপজেলা প্রশাসন সেখানে রাস্তা নির্মাণ করেননি।

সরেজমিনে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি আনসার আলী নামে এক ব্যক্তি তিন সন্তান নিয়ে বসবাস করছেন। স্থানীয়রা জানান, প্রকল্পের ঘর নির্মাণের আগে আনসার আলী দীর্ঘদিন ধরে খাস খতিয়ানের ওই জমি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। ঘর হস্তান্তরের পর যাতায়াতের রাস্তা না থাকায় আশ্রয়িত পরিবারগুলো নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। অভিযোগ আছে, ঘরগুলো হস্তান্তরের কিছুদিন পর আনসার আলী প্রায় আটটি ঘরের পরিবারকে বিতাড়িত করার চেষ্টা করেছেন।

তিস্তা নদী হারিয়ে অন্য কোথাও যাওয়ার উপায় না থাকায় সুফিয়া খাতুন ও লিপি বেগম নামের দু’টি পরিবার মাঝে মাঝে ঘরে বসবাস করছেন। ১৪ মাস আগে স্বামী মারা যাওয়া সুফিয়া খাতুন বলেন, “স্বামী বেঁচে থাকতে অনেক কষ্ট সহ্য করতাম। এখন আর সেখানে থাকা যায় না। আনসার আলী ও তার লোকজন ঘরে তালা ভেঙে সবকিছু তছনছ করে। তাই ৫/৬ মাস ধরে বাবার বাড়িতে থাকি। দেশের পরিস্থিতির কারণে ওই দুই পরিবারকেও ঘর থেকে বিতাড়িত করা হয়েছে।”

অভিযুক্ত আনসার আলী ও তার বড় ছেলে রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তারা সব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ওই জায়গি ভোগদখল করছিলাম। হঠাৎ সেখানে আশ্রয়ণের ঘর নির্মাণ করা হয়। ১০ বছর আগে জমি সংক্রান্ত মামলা দায়ের করেছিলাম। ঘরে থাকা পরিবারগুলোকে বিতাড়িত করার অভিযোগ সত্য নয়। যাতায়াতের রাস্তা না থাকায় তারা সেখানে থাকে না।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জানান, “বিষয়টি আমার জানা নেই। দ্রুত তহশিলদারের সঙ্গে কথা বলে রাস্তা নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]