বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরের ফুলবাবু দাসের পরিবারের পাশে দাড়ালেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সোবহান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আব্দুল হাকিম সবুজ

কুড়িগ্রাম সদর হাসপাতালে নার্স ও চিকিৎসকের অবহেলায় গত ৩০শে জুলাই রাত ১১টায় মারা যান উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের সুখ চরণ দাসের পুত্র ফুলবাবু দাস।


এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে।অমানবিক এই বিষয় টি বায়ান্নর আলোর পত্রিকার প্রকাশকের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।পরে ফুলবাবু দাসের পরিবারের পাশে দাড়ানোর ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় রবিবার ১০ই আগস্ট সকাল ৭:৩০টা সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান ধামশ্রেণী ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে ফুলবাবু দাসের বাড়িতে যান।আব্দুস সোবহান কে কাছে পেয়ে ফুলবাবু দাসের বৃদ্ধ বাবা মা আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন,এসময় আব্দুস সোবহান তাদের বুকে নিয়ে সান্তনা দেন।ছেলেকে হারিয়ে পাগলপ্রাণ বাবা মা একদম দিশেহারা।পরিবারের উপার্জক্ষম সন্তানকে হারিয়ে অধিক সুখে কাতর হয়ে গেছেন ফুলবাবুর বাবা মা।ফুলবাবুর বাবা মা যে ঘরটি তে থাকেন সেই ঘরের টিনও ছেদা হয়ে গেছে,একটু বৃষ্টি হলেই ঘরের চাল ফুটো দিয়ে পানি পড়ে।

তাদের এহেন দুর্দশা দেখে ঘরের চাল ঠিক করার জন্য তিনি নিজ অর্থায়নে দুই বান্ডিল টিন প্রদান করেন।পাশাপাশি উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমারের কাছে ওই পরিবারের করুণ পরিণতির কথা তুলে ধরলে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার ভুক্তভোগী পরিবার কে দুই বান্ডিল টিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হবে বলে নিশ্চত করেন।এছাড়াও মাদকের করাল গ্রাস থেকে কিশোর সমাজ কে রক্ষা করতে খেলাধূলায় তাদের ব্যস্ত রাখতে ধরনীবাড়ী ইউনিয়নের ৫ নং ও ৯নং ওয়ার্ডে ৫ টি ফুটবল বিতরণ করেন।


সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আব্দুস সোবহান বলেন আমার এই অগ্রযাত্রা চলমান থাকবে।আমার উলিপুর উপজেলার একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা যায় সেই ব্যবস্থাই করবো।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]