বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

“ঔষধি ও সুরক্ষার বৃক্ষ নিম গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই”

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো “সবুজ উৎসব ২০২৫”

খাদিজা তুল কুবরা টুম্পা

রোববার (১০ আগস্ট) দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “অরণ্য”-এর আয়োজনে মধ্যকুমরপুর গালস স্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক পরিবেশপ্রেমীর অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়। গাছের চারা বিতরণ, প্লাস্টিক দূষণ বিষয়ক সচেতনতা ও গাছে পেরেক মারার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও আলোচনার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। উৎসবের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় প্রজাতির ৫০০টির বেশি নিম গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি। গ্যাটসবি ওয়ার ও রংপুর পলিটেকনিক ইন্স: পাওয়ার ১২ সালের ব্যাচের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়নে অবদান রাখেন।

বিজ্ঞাপন

‎অনুষ্ঠানে খাদিজাতুল কুবরা টুম্পার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক ও লেখক জুলকারনাইন স্বপন, মজিদা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ইয়াসমিন জাফরী, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন, অরণ্যের অন্যান্য সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান চেয়ারম্যান। ‎ ‎উৎসবে উপস্থিত অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী কুমারী সুবর্ণ রানী বলেন, “আমরা শপথ নিয়েছি গাছে পেরেক মারা বন্ধ করব এবং অন্যকেও নিষেধ করব।” ‎ ‎এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশের অবক্ষয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের অক্সিজেনের প্রধান উৎস, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

বিশেষ করে নিমগাছের মতো ঔষধি গাছ শুধু পরিবেশই রক্ষা করেনা, এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও ভেষজ গুণ মানবস্বাস্থ্য ও ত্বকের জন্যও অমূল্য। তাই আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, বন ধ্বংস রোধ করি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলি। ‎অরণ্যের উপদেষ্টা নুর আমিন বলেন, অরণ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ২০১৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তার ধারে এবং ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে আসছে। অরণ্যের লক্ষ্য কুড়িগ্রাম জেলার সর্বত্র বৃক্ষময় করে গড়ে তোলা। এখন পর্যন্ত অরণ্য সংগঠন থেকে প্রায় ১৩ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। অরণ্যের এ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে অরণ্যের একদল তরুণ সদস্য। ‎ ‎কুড়িগ্রাম সদর উপজেলা ইউএনও সাইদা পারভীন বলেন, “পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ জরুরি। ‘অরণ্য’ সংগঠনটি শুধু গাছ লাগায়নি, সচেতনতার বীজও বপন করেছে।” ‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “সবুজ উৎসব ২০২৫” পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে কুড়িগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষ রোপন ও তা সংরক্ষণ কর্মসূচী পালন করবে ‘অরণ্য’।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]