বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ইসলামী যুব আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি শহিদুল ইসলাম

· প্রকাশ: · আপডেট:
ইসলামী যুব আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি শহিদুল ইসলাম
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা, আব্দুল কাদের, শরিফুজ্জামান সিদ্দিকী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফ মুহাম্মদ শাহ আলম।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ ন ম আশিকুর রহমান। এ সময় সংগঠনটির বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটিতে হাফেজ মাওলানা শহিদুল ইসলামকে সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল বারীকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন, ফল প্রকাশ

নভেম্বর ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন (পার্লামেন্ট ভিজিট) কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কয়েক ধাপে পরীক্ষা গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবারের আয়োজনের জন্য ১০০ জনকে নির্বাচিত করা হয়েছে। এ বিষয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম […]

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, সার্বভৌমত্ব র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, সার্বভৌমত্ব র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী

নভেম্বর ৭, ২০২৬

নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) শহরে ‘সার্বভৌমত্ব’ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি […]

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

নভেম্বর ৫, ২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার স্বর্ণময়ী সরোবর (কাচারিপুকুর পাড়) এলাকায় শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উলিপুর উপজেলার সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ ও […]