বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ইউটিউব দেখে কোচিং, মাঠ কাঁপাচ্ছে সাড়ে তিন বছরের ঈসা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আব্দুল খালেক ফারুখ ।। কুড়িগ্রাম

ব্যাট হাতে মাঠ কাঁপাচ্ছে কুড়িগ্রামের এক বিস্ময়বালক। সাড়ে তিন বছরের শিশু মোহাম্মদ ঈসা যখন খেলতে নামে, তখন তাকে ঘিরে ভিড় করে পথচারী ও এলাকাবাসী। চোখে-মুখে বিস্ময়—এত অল্প বয়সেই কী নিখুঁত ব্যাটিং! স্টাইলিশ স্ট্রোক, চার-ছক্কার ঝড় আর বল হাতে স্পিন বোলিং—সব মিলিয়ে এক সম্ভাবনাময় ক্রিকেট প্রতিভা হয়ে উঠছে সে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের মাঠে বাবার কোলে চড়ে আসে ঈসা।

বিজ্ঞাপন

ব্যাট-বল হাতে সে অনুশীলনে মেতে ওঠে। কখনো চার মারে, কখনো ছক্কা। আবার বল হাতে তুলে নেয় লেগ স্পিন, কাবু করে ব্যাটসম্যানদের। বৃষ্টি হলে খেলা চলে ইউনিয়ন পরিষদের বারান্দায়।
মাত্র দুই বছর বয়সে ক্রিকেটের প্রতি আগ্রহ দেখা যায় ঈসার মধ্যে। সেই আগ্রহকে গুরুত্ব দিয়ে বাবা আমিনুর রহমান নিজেই হয়ে ওঠেন কোচ। কাঠের ছোট ব্যবসা সামলে ইউটিউব দেখে নিজেই ছেলেকে শেখাচ্ছেন ক্রিকেটের কৌশল। নিজে কখনো ক্রিকেট না খেললেও ছেলের জন্য কিনেছেন ব্যাট-বলসহ প্রয়োজনীয় সরঞ্জাম।

আমিনুর রহমান বলেন, ‘সন্তানের খেলার প্রতি আগ্রহ দেখে ইউটিউব থেকে শেখে শেখে ওকে প্রশিক্ষণ দিচ্ছি। আমার স্বপ্ন, ঈসা একদিন জাতীয় দলে খেলবে, দেশের হয়ে সুনাম বয়ে আনবে। জেলা ক্রীড়া অফিস থেকে কিছুটা সহযোগিতা পেয়েছি, এটা আমাদের জন্য অনুপ্রেরণা।’

ঈসার খেলা দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও। অনেকে বলেন, সুযোগ পেলে এই শিশু একদিন দেশের গর্ব হয়ে উঠবে।

কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাসেদ বলেন, ‘শিশুর ক্রিড়া নৈপুণ্যকে বাস্তবে রূপ দিতে একাডেমি শিক্ষার পাশাপাশি এলাকায় একটি মিনি স্টেডিয়াম গড়ে তুলতে পারলে ঘরে ঘরে ঈসার মতো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।’


জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈসার খেলা তার নজর কেড়েছে। তার মতে, ঈসা অত্যন্ত সম্ভাবনাময় খেলোয়াড়। প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে সে আরো ভালো করতে পারবে। প্রয়োজনে তাকে বিকেএসপিতে ভর্তি করানোর জন্য সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]