ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বা তাঁর সহধর্মিণীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকটি অজানা নম্বর থেকে ফোন করে কিছু ব্যক্তি ইউএনও বা তাঁর স্ত্রী পরিচয়ে টাকা চাওয়ার চেষ্টা করছে, যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ আগস্ট একটি সতর্কীকরণ বার্তা ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করে বার্তায় বলা হয়: “সাম্প্রতিক সময়ে ইউএনও বা তাঁর সহধর্মিণীর নাম ব্যবহার করে বিভিন্ন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে। ইউএনও বা তাঁর সহধর্মিণী কখনোই কোনো অবস্থায় কারো কাছ থেকে টাকা চান না। এটি সম্পূর্ণ প্রতারণামূলক কাজ। কেউ এমন ফোন পেলে দয়া করে কোনো ধরনের লেনদেন করবেন না। সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।”
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]