বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

অস্বস্তিকর পরিবেশে রাজারহাট রেল স্টেশন: দুর্ভোগে যাত্রী-স্থানীয়রা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

এনামুল হক সরকার , রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট রেলওয়ে স্টেশন এলাকায় ময়লার ভাগাড় ও বাজারের নোংরা পানির দুর্গন্ধে সৃষ্টি হয়েছে চরম অস্বস্তিকর পরিবেশ। এতে যাত্রী, পথচারী ও আশপাশের বাসিন্দারা পড়েছেন ভোগান্তিতে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে যাত্রী বিশ্রামাগার ও শৌচাগার।

সরেজমিনে দেখা গেছে, স্টেশন ভবনের দুপাশে জমে থাকা নোংরা পানি, কচু-কচুরিপানা ও আবর্জনার স্তূপ পুরো এলাকাকে দুর্গন্ধময় করে তুলেছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ঢালাই উঠে গেছে। যাত্রীদের ওঠানামার জন্য নেই কোনো মানসম্মত প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন

লালমনিরহাটগামী যাত্রী রিফাত হোসেন বলেন, “চারপাশের ময়লা পানি ও আবর্জনার দুর্গন্ধে এখানে দাঁড়িয়ে থাকাই কষ্টকর।”

প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আসাদুর রহমান শিমু বলেন, “স্টেশনের আশপাশ নিচু হওয়ায় বাজার ও কচুবাগানের সব ময়লা এখানে এসে পড়ে। যাত্রীদের জন্য শৌচাগারের ব্যবস্থা না থাকায় তারা আশপাশের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।”

স্টেশন প্রবেশপথের পান বিক্রেতা হাফিজুর রহমান জানান, স্টেশন ভবন সংস্কারের জন্য বরাদ্দ এলেও এখনো কাজ শুরু হয়নি।

এ বিষয়ে রাজারহাট রেলওয়ে স্টেশন মাস্টার সুমন বলেন, “পরিচ্ছন্ন রাখতে আমরা চেষ্টা করি, কিন্তু স্থানীয়দের অসচেতনতার কারণে রাতের আঁধারে ময়লা ফেলা হয়। এছাড়া মসজিদের ওজুর পানি ও মাছ বাজারের নোংরা পানি এখানে জমে পরিস্থিতি আরও খারাপ করছে।”

স্টেশন ভবনের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, “সংস্কারের জন্য বরাদ্দ এসেছে। প্রথমে দরজা-জানালার কাজ শুরু হবে, এরপর মূল ভবনের মেরামত করা হবে। পাশাপাশি প্ল্যাটফর্ম নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত স্টেশন এলাকা পরিষ্কার, মাটি ভরাট এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা না হলে ভোগান্তি আরও বাড়বে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]