ফজলুল করিম | ফুলবাড়ী
অবৈধ অনুপ্রবেশের দায়ে একই পরিবারের তিন বাংলাদেশি নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিনজনকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া (৪৮), তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) এবং নাতি আলী হক (১৭) দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। সেখান থেকে সীমান্তের দালালদের মাধ্যমে চোরাই পথে দেশে ফেরার সময় বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় বিএসএফের হাতে আটক হন তারা।
বিজ্ঞাপন
পরে বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এসের পাশ দিয়ে ভারতীয় বিএসএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। ফেরত নিয়ে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, শুক্রবার সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পোস্ট টি পড়া হয়েছে : 210
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

নভেম্বর 3, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]

নভেম্বর 3, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মানসিক চাপের কারণ, এর প্রভাব এবং চাপ থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি […]