ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ ও এক কাঠমিস্ত্রিকে অপহরণের চেষ্টার অভিযোগে ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইন জুয়ার টাকা উত্তোলনের উদ্দেশ্যে এক কাঠমিস্ত্রিকে অপহরণের চেষ্টা করেন ৩ থেকে ৪ জন যুবক। ওই কাঠমিস্ত্রির নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইন জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কাঠমিস্ত্রিকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কথিত চক্রের দলনেতা হিসেবে অভিযুক্ত রেজোয়ানুর রহমান হাসিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর পরিচয় যাচাই করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচয় পাওয়া যায়। এ ছাড়া তাঁর মুঠোফোনে অনলাইন জুয়ার একাধিক অ্যাপ ও ওয়েবসাইট, পর্নোগ্রাফিক কনটেন্ট এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সের অ্যাপ ও লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
