মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারে দর্শকদের সিরিজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় সিরিজটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।
ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রত্যেক স্ত্রীর জীবনেই আব্বাস একেক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেলপার সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন।
৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা

আরও সংবাদ

কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের […]

ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব
মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া […]

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের শাহীন আলম
উলিপুর প্রতিনিধি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের […]


