বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

স্কুলের পাশে অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি, উৎকণ্ঠায় শিক্ষার্থী-বাসিন্দারা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রৌমারী প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে একটি ইটভাটা ফের চালুর প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। চাক্তাবাড়ি উচ্চবিদ্যালয় ও বসতবাড়ির কাছাকাছি ইটভাটাটি চালু হলে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাক্তাবাড়ি উচ্চবিদ্যালয়ের সীমানার অদূরে মেসার্স ডিজিএল ব্রিকস-এ নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। স্থানীয়দের দাবি, গত সাত-আট বছর ধরে এ ভাটায় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, ইটভাটা চালু থাকলে কালো ধোঁয়া ও ধুলাবালি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। এতে পাঠদানের পরিবেশ ব্যাহত হয়। অনেক সময় শিক্ষার্থীদের কাশি, শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়ার মতো সমস্যায় পড়তে হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাটা চালু হলে ধোঁয়া ও ধুলাবালিতে আশপাশের ঘরবাড়ি ঢেকে যায়। গাছপালা ও ফসলের ওপরও এর প্রভাব পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তি বেশি হয়।

আইন কী বলছে

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠানসহ নির্দিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নির্ধারিত দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপনে বিধিনিষেধ রয়েছে।

এদিকে ডিজিএল ব্রিকসের মালিক সাইফুর রহমান বাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

চাক্তাবাড়ি উচ্চবিদ্যালয় বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম বলেন, ডিজিএল ব্রিকসের কোনো বৈধ কাগজপত্র নেই। গত বছর ভাটাটিকে

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]