
কাশির খামার ও ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ
নূর মোহাম্মদ রোকন, উলিপুর
স্কুল পরিদর্শনের প্রাক্কালে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
তিনি উপজেলার কাশির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং তারা নতুন ব্যাগ ও টিফিন বক্স পেয়ে আনন্দ প্রকাশ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস ফাতেমা তোকদার, উপজেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ইউএনও মাহামুদুল হাসান শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিয়মিত স্কুলে উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
উপস্থিত কর্মকর্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
আপনার মতামত লিখুন :