বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রৌমারীর কাশিয়াবাড়ী সেতুর সংযোগ সড়ক ধসে দুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের খালের ওপর নির্মিত সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে ৯৬ মিটার দীর্ঘ কাশিয়াবাড়ী সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের বড় অংশ ধসে যায়। এতে সড়কের পাশে গভীর গর্ত ও খাদ সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের দায়িত্ব পায় জামালপুরের এমইএম এন্টারপ্রাইজ। তবে সেতুর মূল কাঠামোর কাজ শেষ হলেও সংযোগ সড়কে প্রয়োজনীয় মাটি ভরাট এবং দুই প্রান্তে গাইডওয়াল নির্মাণ করা হয়নি। ফলে ভারী বৃষ্টিতে পানির প্রবল স্রোতে সংযোগ সড়ক ভেঙে পড়ে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও খতিব আলী অভিযোগ করে বলেন, বিষয়টি একাধিকবার উপজেলা প্রকৌশল বিভাগকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত সপ্তাহে এক বৃদ্ধ গর্তে পড়ে পা ও কোমরে গুরুতর আঘাত পান।

এ বিষয়ে রৌমারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সেতুর দুই প্রান্তে গাইডওয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ঠিকাদারের সঙ্গে আলোচনা হয়েছে। তারা দ্রুত সংস্কারকাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

রৌমারী উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৌরভ কুমার সাহা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতোমধ্যে সেতুটি পরিদর্শন করেছেন। খুব দ্রুত সংযোগ সড়কে মাটি ভরাট করে যান চলাচলের উপযোগী করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]