বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে আইনশৃঙ্খলা সভা ও সহকারী কমিশনার (ভূমি) বদলি উপলক্ষে অনুষ্ঠান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আইনশৃঙ্খলা সভা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রাজারহাট থানার এসআই রেজাউল করিম রেজা উপজেলার সর্বত্র মাদক বিস্তার রোধে বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সুদমুক্ত সমাজ গঠন, রাজারহাট বাজারের বর্জ্য ব্যবস্থাপনা, ছিনাই এলজিইডির পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আখড়ায় পরিণত হওয়া এবং উক্ত ভবনের নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে মরা গরুর মাংস বিক্রির ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করে বাজারজাতকরণের দিকেও তাগিদ দেন।

বিজ্ঞাপন

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সেকেন্দার আলী লিমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিনসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হকের আন্তরিক কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়। বক্তারা তার কর্মজীবনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একইসাথে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদকে স্বাগত জানান উপস্থিত সকলে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]