বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

যা লেখা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্র হৃদয় তরুয়ার ফলাফল বিবরণীতে

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

সদ্য পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে একে একে খুঁজে বেড়াচ্ছেন নিজেদের ফলাফল বিবরণী (গ্রেডশিট)। পাতা ওল্টাতেই চোখ আটকাল একটি নামে, গ্রেডশিটের নিচে এক কোণে ইংরেজিতে লেখা, ‘হি স্যাক্রিফাইস হিজ লাইভস ইন অ্যান্টি–ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট’ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে তাঁর জীবন উৎসর্গ করেছে)।

ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের। গতকাল বুধবার ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে পরীক্ষা দেওয়ার আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান তিনি। বেঁচে থাকলে হৃদয়ও পরীক্ষা দিতেন। ফল প্রকাশের দিনটিতে আগ্রহভরে নিজের গ্রেডশিট দেখতেন। পরীক্ষায় না বসলেও তাঁর স্মরণে বিশেষ গ্রেডশিট তৈরি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়ে সম্মান জানানো হয়েছে জুলাই আন্দোলনের এই শহীদকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও সংবাদ

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

শপিং মল-দোকানপাট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

এপ্রিল 3, 2026

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।  দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]