মানবতার টানে ব্যতিক্রমী উদ্যোগ: জানাজার জন্য বিনামূল্যে মাইক সেবা


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন /
মানবতার টানে ব্যতিক্রমী উদ্যোগ: জানাজার জন্য বিনামূল্যে মাইক সেবা

শাহজাহান খন্দকার ।। উলিপুর

মানবিক মূল্যবোধকে সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজারের ফিরোজ টেলিকম অ্যান্ড জার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী। এলাকার মৃত ব্যক্তির জানাজা নামাজ যথাযথভাবে সম্পন্ন করার সুবিধার্থে তিনি সম্পূর্ণ বিনামূল্যে মাইক (সাউন্ড সিস্টেম) সেবা প্রদান করছেন।

জানা গেছে, কোনো পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে অনেক সময় আর্থিক সংকট কিংবা যানবাহনের সমস্যার কারণে মাইক সংগ্রহ করা কষ্টকর হয়ে পড়ে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে ফিরোজ টেলিকম এই মানবিক সেবাটি চালু করেছে। জানাজার প্রয়োজনে সরাসরি দোকানে এসে অথবা ফোন করলে মাইক সরবরাহ করা হয়। কেউ নিজে এসে নিতে না পারলে, ফোন করলে প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে—ইনশাআল্লাহ।

ফিরোজ টেলিকম কর্তৃপক্ষ জানান, “মৃত্যু সবার জন্যই এক কঠিন সময়। সেই মুহূর্তে যদি আমাদের এই ছোট উদ্যোগটি কোনো পরিবারকে সহযোগিতা করতে পারে, সেটিই আমাদের সার্থকতা।”

এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কাজ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

জানাজার জন্য বিনামূল্যে মাইক সেবার প্রয়োজনে যোগাযোগ করা যাবে—
ফিরোজ টেলিকম, মাটিয়াল আদর্শ বাজার
মোবাইল: ০১৭৭২৮৪০৯৬৯