
নিউজ ডেস্ক
আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটির সূচনালগ্নে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জেলা প্রশাসন, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেবাদানকারী প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ. কে. এম. মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মহান বিজয় দিবসে কুড়িগ্রাম জেলা পুলিশ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আপনার মতামত লিখুন :