বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়ন মিয়া নাহিদ, স্থানীয় মৎস্য চাষি রহিমা বেগম ও আরিফ, সাংবাদিক ও সচেতন নাগরিক মোঃ মাইদুল ইসলাম।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশি মাছের বিলুপ্তি রোধ করতে প্রতিটি ইউনিয়নে মাছের অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজন। মৎস্য চাষিরা প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা পেলে নিজ উদ্যোগে মাছের অভয়াশ্রম গড়ে তুলে ভূরুঙ্গামারীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবেন। এছাড়া তারা উল্লেখ করেন, স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং মাছের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য অভয়াশ্রম অত্যন্ত জরুরি।

পরবর্তীতে মৎস্য সপ্তাহের কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন হিফজুর রহমান, আব্দুল্লাহ হুসাইন, মোঃ আহনাফ আদল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]