বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‎পাঁচগাছীতে ভেঙে যাওয়া সেতু পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক,দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ‎

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুর করিম ফরাজি

‎কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকার ভেঙে যাওয়া গ্রামীণ সেতু পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল। দুর্ঘটনার পর স্থানীয় মানুষের দুর্ভোগ ও যাতায়াত সংকটের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সেতুর ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার না হওয়ায় অবশেষে এটি ভেঙে পড়ে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি এলাকার হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ‎ ‎

জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন, “সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করা হবে।” ‎ ‎তিনি আরও বলেন, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অস্থায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাবাসী দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান এবং প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]